
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ চট্টগ্রাম এর আওতায় ডুলহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন এবং একটি নাগলিংগম গাছের চারা রোপন করেন।

এ সময় তাঁর সহধর্মিণী ডা.জোবাইদা রহমান উপস্থিত ছিলেন এবং সাফারীপার্কের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। ২০ বছর পূর্বে ২০০৫ সালে এই পরিদর্শন বইতে তাঁর লেখা মন্তব্যটি স্মারক হিসেবে প্রধান বন সংরক্ষক মহোদয়ের পক্ষ থেকে তাঁকে উপহার প্রদান করেন জনাব আব্দুল আউয়াল মিন্টু, মাননীয় মন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মাননীয় প্রতিমন্ত্রী ডঃ শেখ ফরিদুল ইসলাম এমপি ও সম্মানিত সচিব জনাব রায়হান কাউসার এসময় উপস্থিত ছিলেন।





